এবার ‘গেমিফিকেশন প্লাটফর্ম’ বানাচ্ছে আইসিটি বিভাগ

২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১৬  
এবার নতুন ধারার গেমিফিকেশন ইন এ্যডুকেশন প্লাটফর্ম তৈরি করতে যাচ্ছে আইসিটি বিভাগ। ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ নামের জীবনী কেন্দ্রিক এই গেমিং প্লাটফর্মটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পূর্তীর আগেই শিশুদের উপহার দেয়ার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার শেখ হাসিনার নিজের লেখা গ্রন্থ অবলম্বনে আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত বাংলাদেশের প্রথম এনিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "মুজিব আমার পিতা" এর প্রিমিয়ার শো-তে দেয়া বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুর উক্তিকে উদ্ধৃত করে দেশের অর্থনীতিকে টেকসই করতেই চলচ্চিত্রে নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার সাংস্কৃতিক বিপ্লব চালিয়ে যেতে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সহায়তা কামনা করেন পলক। তিনি বলেছেন, তরুণদেরকেই ফিজিক্যাল-ডিজিটাল-সাইবার যুদ্ধেও আমাদের বিজয়ী হতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যপকতার কোনো বিকল্প নেই উল্লেখ করে ব্যাণিজ্যিক প্রদর্শনীর পর ইউনিয়ন পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ‘মুজিবা আমার পিতা’ প্রদর্শণে মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন,চলচ্চিত্রটি দেয়া হলে আমাদের ওভি ভ্যানের মাধ্যমে আমরা প্রতিটি ইউনিয়নে দেখাবো। তার আগে আগামী মাসেই আগরতলা ও গৌহাটিতে অনুষ্ঠেয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে এই ছবিটি আমরা নিয়ে যেতে পারবো। আরো ভালো ছবি বানিয়ে আইসটি বিভাগ আগামীতে চলচ্চিত্র প্রযোজক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী ও স্টার সিনেপ্লেক্সে ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান রুহেল সহ আওমী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা। বক্তব্যের শেষে মুজিব আমার পিতা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। চলচ্চিত্রিটি মুগ্ধতার সঙ্গে উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। ফেরার পথে কেউ গুণ গুণ করে গাইতে থাকেন অ্যানিমেশন ফিল্মে ব্যবহৃত গানের কলি।